breaking news New

*দীর্ঘ প্রতীক্ষার পর সফল চন্দ্রযান ৩,আনন্দে উদ্বেলিত গোটা দেশ*

*সেই মুহুর্ত উপস্থিত,আবার এক ইতিহাস তৈরি করল ভারত।চাঁদের জমিতে সফল অবতরণ করল চন্দ্রযান ৩।চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার 'বিক্রম' কখন চাঁদের মাটিতে নামবে, গত কয়েক দিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল গোটা দেশ। আজ সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করে চন্দ্রযান ৩।মহাকাশ গবেষণা সংস্থা ISRO. শেষ পর্যন্ত বিরাট সাফল্য এনে দিয়েছেন।চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ সত্যিই ভারতের বড় সাফল্য।আমেরিকা, রাশিয়া, চিন যা পারেনি, তাই করে দেখাল ভারত।এই প্রথমবার বিশ্বের কোনও দেশ চাঁদের অন্ধকারাচ্ছন্ন বিপদসঙ্কুল দক্ষিণ মেরুতে নামার সাহস দেখাল।চাঁদের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় নাম লেখালো ভারত।*

Leave a Comment