breaking news New

কুষ্টি ঠিকুজি নয় বিয়ের আগে প্রয়োজন ডাক্তারি পরীক্ষা | বাংলা দুনিয়া |

বিয়ের আগে কুষ্টি বিচার না করিয়ে এই পরীক্ষা অবশ্যই করুন বিয়ের আগে কুষ্ঠী বিচার করুন বা না করুন, থ্যালাসেমিয়া পরীক্ষা করান, এই আবেদন কে সামনে রেখেই লাগাতার কর্মসূচি গ্রহণ করছে ব্লাড ডোনার্স ফোরাম। দিন দিন বাড়ছে থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা। তাই বিয়ের আগেই স্বামী ও স্ত্রী থ্যালাসেমিয়া পরীক্ষা জরুরী। নয়তো জীবনে ঘটে যেতে পারে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর জন্য বিয়ের আগেই করাতে হবে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস পরীক্ষা। যার মাধ্যমে বর বা কনে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কি না, কিংবা এই রোগের বাহক কি না, জানা যায়। বর ও কনে দুজনেই এই রোগের বাহক হলে তাঁদের সন্তানের থ্যালাসেমিয়ার মতো দুরারোগ্য ব্যাধি হতে পারে। এদিন এই বার্তা কে সামনে রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘের বিবেকানন্দ কক্ষে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে থ্যালাসেমিয়া নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন সদ্য বিবাহিত দম্পত্তি গৌতম মন্ডল ও সুস্মিতা সরকার। এছাড়াও থ্যালাসেমিয়া আক্রান্ত সাগর পাল। থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোর সাগর পাল এদিন এই কর্মশালায় নিজের জীবন সংগ্রামের কাহিনী জানান সকলকে। উল্লেখ্য থ্যালাসেমিয়া বাহুক এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জেলায়। সংখ্যাটা 5 থেকে 7 শতাংশ দাঁড়িয়েছে বর্তমানে। জেলার গ্রামেগঞ্জে অসচেতনতার কারণে এই থ্যালাসেমিয়া বাহকদের সংখ্যা দিন দিন বাড়ছে। থ্যালাসিমিয়া সম্পর্কে সচেতন বাড়াতে তাই জেলার বিভিন্ন সংগঠনগুলো বিভিন্ন সময় ছাত্র-ছাত্রী ও যুবক যুবতীদের নিয়ে বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করছে।

Full Information : https://www.youtube.com/watch?v=_R6Lamfv0XA

Leave a Comment