পরিযায়ী শ্রমিকের ছেলে উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম স্থান পীতাম্বরের। শৈশব থেকে চরম আর্থিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে।টিনের ঘরে কোনরকম দিন গুজরান করেই উচ্চ মাধ্যমিকের নজরকাড়া সাফল্য উত্তর দিনাজপুরের নবম স্থান অধিকারী পীতাম্বরের। বৃষ্টির সময় টিনের চালা দিয়ে জল পড়ে ঘরে ৷ বাবা পরিযায়ী শ্রমিকের কাজ করেন নেপালে। সংসার চালাতে মা ও দিনমজুরের কাজ করেন। সংসারে নুন আনতে পান্তা ফুরানোর মত অবস্থা। তবুও সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও উচ্চমাধ্যমিকে ৯৭ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে কালিয়াগঞ্জ এর পীতাম্বর বর্মন। আগামী দিনে আইএস অফিসার হওয়ার স্বপ্ন পীতাম্বরের। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে তরঙ্গপুর এর বাসিন্দা পীতাম্বর বর্মন। এবার উচ্চমাধ্যমিকে পীতাম্বর রাজ্যে নবম স্থান অধিকার করেছে। পীতাম্বর এর বাবা উত্তম বর্মন পেশায় রাজমিস্ত্রি, মা তরুলতা বর্মন তিনিও দিনমজুরের কাজ করেন। টিনের ভাঙ্গা ঘরে পড়াশুনা করেই উচ্চমাধ্যমিকের নজরকারা সাফল্য পেয়েছে পীতাম্বর। তরঙ্গপুর এন কে উচ্চ বিদ্যালয় থেকে কলা বিভাগে ৪৮৮ নম্বর পেয়েছে পীতম্বর বর্মন । এদিকে ছেলের সাফল্যে খানিকটা কেঁদে ফেলেন মা তরুলতা বর্মন। ছেলের পড়াশুনোর খরচের জোগাড় করতে দিনরাত অবিরাম পরিশ্রম করেন তারা। তাদের পরিশ্রম যে বৃথা যায়নি ছেলের এই সাফল্যে খুশি পরিবারের সদস্যরা।
Full Link - https://www.youtube.com/watch?v=hsJPohoOG6g