breaking news New

*চন্দ্রযান-৩: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ১০ জন ছাত্র আছেন চন্দ্রযানের সহযোগী*

চন্দ্রযানের সাফল্য ভারতকে বিশ্বের এলিট ক্লাবে পৌঁছে দিয়েছে। ভারত হয়ে উঠেছে বিশ্বের প্রথম দেশ যে সফলভাবে অবতরণ করতে পেরেছে চাঁদের দক্ষিণ অংশে। এই সাফল্য এনে দিয়েছেন দেশের অভিজ্ঞ বৈজ্ঞানিকরা ও সহযোগী অন্যান্যরা। আর এই সাফল্যের সাথে নাম জড়িয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের দুই প্রাক্তন ছাত্র, অরিন্দম চক্রবর্তী ও শুভময় বসু। ২৩ অগাস্ট বিক্রমের অবতরণের সময় মিশনের প্রধান নিয়ন্ত্রণ ঘরে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই দুই প্রাক্তনী। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক অনিন্দ্য বসু বলেন, ‘‘আমাদের এই দুই প্রাক্তনী ছাড়াও এই বিশাল কর্মযজ্ঞে আমাদের আরও ৮ জন প্রাক্তন ছাত্র রয়েছেন। যারা প্রত্যেকেই কোন না কোন অংশে এই অভিযানের সঙ্গে জড়িয়ে ছিল। এরা অভিজিৎ রায় চৌধুরী, শীর্ষেন্দু দাস, শশীকান্ত কুমার, বিকাশ ঘোষাল, পার্থসারথি নানী, অনামিয়া ভট্টাচার্য। আমরা গর্বিত এই কারণেই সফল অভিযানের পরে অনেক রাতে বাড়ি ফিরেও সকাল প্রত্যেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের ভাল লাগার কথা জানিয়েছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সবাইকে। শিখরে উঠেও মাটির স্পর্শে থাকা আমাদের এই প্রাক্তনীদের জন্য সত্যিই আমরা অধ্যাপক হিসেবে গর্বিত।’’

Leave a Comment