উত্তর দিনাজপুর: আম চাষীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়। মার্চের শেষ সপ্তাহে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন আমের গাছের গুটি আসতে শুরু করেছে। এই গুটি আসার পরে অনেক চাষীকে নানান সমস্যায় পড়তে হয়। এর মধ্যে আমের গুটি ঝরা অন্যতম। কৃষি বিশেষজ্ঞ রাধিকা রঞ্জন দেবভূতি জানান,আম গাছে প্রতি মুকুলে ১ হাজার থেকে ৬ হাজার পর্যন্ত পুরুষ ও স্ত্রী ফুল থাকে। তার মধ্যে প্রাথমিকভাবে প্রতি থোকায় জাত ভেদে এক থেকে ত্রিশটি আমের গুটি ধরতে দেখা যায়। গুটি আসার ২৫ থেকে ৫০ দিনের মধ্যে প্রতি থোকায় মাত্র এক থেকে দুইটি গুটি থাকে। বাকি গুটিগুলো প্রাকৃতিক বা অভ্যন্তরীণ কারণে ঝরে যায়। এই গুটি ঝরার অন্যতম কারণ হল আবহাওয়ার খামখেয়ালীপনা। আম গাছে মুকুল অবস্থায় বৃষ্টিপাত গাছের ক্ষতি করে । এছাড়া আম গাছে যখন আমের গুটি চলে আসে সেই সময় যদি পর্যাপ্ত বৃষ্টি না হয় সে ক্ষেত্রে আমের গাছে জলের অভাব দেখা যায়। এবং আমের গুটি ঝড়ে পড়ে যায়। তাই মার্চ এপ্রিল মাসে আম গাছে যদি বৃষ্টিপাত কম হয় সে ক্ষেত্রে মাটিতে রসের অভাব দেখা যায়। মাটিতে রসের অভাব হলে আমের বোটায় তাড়াতাড়ি নির্মোচনস্তর গঠিত হয় ফলে আমের গুটি ঝরে যায়। তাই মার্চ ও এপ্রিলে পর্যাপ্ত বৃষ্টি ও অন্যদিকে রোগ পোকা এই দুটি কারণে ঝরে যেতে পারে আম গাছের গুটি। তাই এই সময় বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত ১৫ দিন পরপর যেমন সেচ দেওয়া প্রয়োজন। তেমনি আমের সবুজ গুটি রক্ষার জন্য জলের সাথে ব্যবহার করুন নিমোটো। ২ মিলিগ্রাম প্রতি লিটার জলে দিয়ে এটি স্প্রে করতে হবে। ১৫ থেকে ২০ দিন অন্তর এই নিমোটো গাছে স্প্রে করলে তবেই আমের গুটি ঝরা থেকে মুক্তি পাবেন। - পিয়া গুপ্তা
Full Video - https://www.youtube.com/watch?v=yvjqFkELazM