breaking news New

আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রঙিন দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা...

রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে,নমস্কার বাংলা দুনিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ দোলযাত্রার রঙিন শুভেচ্ছা..ভাষা বা জাতি ভেদাভেদে নয় স্নেহের রঙে ভরে উঠুক দুনিয়া..দিগন্তে পলাশের রং.. সঙ্গে রবি ঠাকুরের, বসন্ত জাগ্রত দ্বারে..আবির রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা সঙ্গে নাচে গানে রাঙিয়ে দেওয়ার দিন..বসন্ত উৎসব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চলছে আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়.. যদিও কথায় বলে বাঙালির বারো মাসে তের পার্বণ। তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোলযাত্রা বা হোলি । শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। এই উৎসবের দিনে মুখিয়ে থাকেন অনেকেই। তবে শুধু বাঙালি নয় প্রায় গোটা দেশ ই রঙের উৎসবে মেতে ওঠে। সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। আর দোলের ঠিক পরের দিন  পালিত হয় হোলি।আজ ধরণী সজ্জিত নতুন সাজে! গগনে নীলাভ রঙের ছটা, মাঠে খেলেছে সবুজের ঢেউ, কৃষ্ণচূড়ার লালে মিলছে আজ গোলাপী রাধাচূড়া..

বসন্ত তুমি এসেছো হেথায় - বুঝি হলো পথ ভুল, এলে যদি তবে জীর্ন শাখায় একটি ফোটাও ফুল
জীবনের প্রতিটি অধ্যায় হয়ে উঠুক রঙিন , আবারও আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রঙিন দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা...

Leave a Comment