সরস্বতী পুজো মানেই বঙালীর প্রেম দিবস, আবার ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো যখন একদিনে তখন বাঙালীর প্রেমের পারদ তুন্গে থাকবে এটা তো বলার অপেক্ষাই রাখে না, ঢি।তিলোওমা সেজে উঠেছে পাঞ্জাবী আর শাড়ীতে। সঙ্গে তো আছেই কচিকাচাদের হাতেখরির হিরিক। ভালোবাসার হাতেখরির জন্যও বাঙালি বেছে নিয়েছে এই দিনটিকে।
সরস্বতী পুজো মানেই বর্ধমানে শহরে গোলাপবাগ ক্যাম্পাসে মিমের লড়াই, পুজোর দিন শহরের সব পথ মিশে যায় এই ক্যাম্পাসে। সেদিনের জন্য গোলাপবাগে আসে অকাল শারদীয়া। লাইন দিয়ে প্রতিমা দর্শন থেকে শুর করে থাকে মিমের লড়াই। মোটকথা - সব মিলিয়ে জমজমাট থাকে গোলাপ চত্বর। গোলাপবাগ মোর থেকে শুর করে কৃষ্ণসায়র পার্ক পর্যন্ত রাস্তার দুপাশে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রনিবাস। তারাবাগ ক্যাম্পাসেও রয়েছে মহিলা ছাত্রীনিবাসা। প্রতিটি হোস্টেলে পুজোর থিম পৃথক। সরস্বতী পুজোর মাসমাতে আগে থেকেই শুরু হয়ে মিমের লড়াই।তত্ত্ব বিনিময়ের আড়ালে প্রেমের ছোঁয়া।