breaking news New

*মনবীরের গোলে ভারতের জয় কুয়েত এর পরাজয়*

আজ ফুটবল নিয়ে আনন্দের দিন । ছাংতের কৃশানু-সুলভ পাস থেকে বাজপাখি মানবীরের গোল । বিশ্বকাপ ফুটবল কোয়ালিফায়ারে কুয়েতের মাটিতে কুয়েতকে হারাল ভারত।কোনও এক সময় এই কুয়েতের কাছেই ৯ গোল খেয়েছিলাম আমরা।ভারত বনাম কুয়েত ম্যাচে ১-০ গোলে জিতল ভারত।কুয়েত থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরছে টিম ইন্ডিয়া।২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ড এবং ২০২৭ সালের এশিয়ান কাপের টিকিট পাওয়ার ক্ষেত্রে এটা একটা বড় জয়। লালিনজুয়ালা ছাংতের ম্যাজিক পাস, মনবীর সিংয়ের দুর্দান্ত ফিনিশ ভারতের জয় কে সুনিশ্চিত করে।খেলার ৭৫ মিনিটে ছবিটাই বদলে যায় প্রথম দিকে কোনো গোল হয় নি।কিন্তু মনবীর সিং এর গোলটি করেন ভারতের হয়ে যা ভারতের জয় ডেকে আনে।এরপরে ভারতকে খেলতে হবে কাতারের বিরুদ্ধে।

Leave a Comment