breaking news New

*নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত বিশ্বকাপের ফাইনালে শুভেচ্ছার বার্তা ভারতীয় ক্রিকেট প্রেমীদের*

বুধবারের রাত আরও একটা স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে গেল।সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতীয় ক্রিকেট দল।ভারত এবারের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর থেকেই ঘুরেফিরে একটাই প্রসঙ্গ নিয়ে বারবার আলোচনা হচ্ছিল।২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনাল। সেই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল। তার পর চার বছর পার হয়ে গিয়েছে। এবার রোহিত শর্মার দল জয়ের মুখ দেখে বিশ্বকাপের ফাইনাল খেলতে মরিয়া ভারত। আমাদের খেলোয়াড়রা টুর্নামেন্টের ১০টি ম্যাচের মধ্যে ১০টি জিতে ইতিহাস সৃষ্টি করেছে।এই দুর্দান্ত পারফরম্যান্সে গোটা দেশ গর্বিত।ফাইনালের জন্য দলকে অভিনন্দন ও শুভেচ্ছা।

Leave a Comment