*এবার অন্ধপ্রদেশে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনকে ধাক্কা মারল এক্সপ্রেস ট্রেন*
*আবার বড়ো ট্রেন দুর্ঘটনা। করমন্ডল এর দুর্ঘটনার রেস কাটতে না কাটতে আবার দুঃখের খবর।রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ট্রেন দুর্ঘটনার পর রবিবার রাত থেকেই উদ্ধার অভিযান শুরু হয়েছে।সেখানে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ধাক্কা মারল এক্সপ্রেস ট্রেন।রেল সূত্র জানা গিয়েছে, বিশাখাপত্তনম থেকে রায়গরা যাচ্ছিল একটি প্যাসেঞ্জার ট্রেন।এই ট্রেনটি দাঁড়িয়ে থাকা অবস্থায় পালাসা এক্সপ্রেস ট্রেনটি ওই যাত্রীবাহী ট্রেনটিকে সজোরে ধাক্কা মারে। তবে এখনও পর্যন্ত ৪০ জন যাত্রী আহতের খবর মিলেছে। তাঁদের মধ্যে ৩২ জনকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার জেরে প্রভাব পড়েছে দূরপাল্লার ট্রেন চলাচলে। কিছু ট্রেন বাতিল করা হয়েছে।*