*আজ কোজাগরী লক্ষ্মী পুজো, জানুন পুজোর শুভ সময় ও গুরুত্বপূর্ণ তথ্য*
*আজ কোজাগরী লক্ষ্মীপুজো।দুর্গাপুজোর পর আসে এই লক্ষ্মী।যে ব্যক্তির বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো হয়, দেবী সর্বদাই সেই ব্যক্তির বাড়িতে বাস করেন। তাদের আর্থিক দিকে কখনোও অবনতি হয় না।প্রত্যেক বছর পূর্ণিমা তিথি অর্থাত্ আশ্বিন মাসের শারদ পূর্ণিমায় দেবী লক্ষ্মীর পুজো করা হয়।লক্ষ্মীপুজো ২৮ অক্টোবর ভোর চারটি ১৭ মিনিট থেকে শুরু হবে শুভ সময় যা চলবে ২৯ শে অক্টোবর সকাল একটা ৫৩ মিনিট পর্যন্ত এই দিনে। এই শুভ সময়ের মধ্যে সারতে হবে পুজো।দেবী লক্ষ্মী ক্ষীর খেতে খুব পছন্দ করেন, তাই কোজাগরী লক্ষ্মীপুজোর সময় অবশ্যই দেবীকে ক্ষীর বা সাদা রঙের মিষ্টি দেবেন। এতে দেবী খুব খুশি হন।যে বাড়িতে লক্ষ্মীর পুজো করা হয় তাদের অর্থ সংক্রান্ত কোনোও সমস্যা থাকে না। তাদের জীবনে সফলতা লেগেই থাকে, প্রত্যেকটি কাজে তারা এগিয়েও যেতে পারেন।*