*নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে*
*গত দুই দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে।আজ বিকেলের পর গভীর নিম্নচাপ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খেপুপাড়া ও চট্টগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।তাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে।কোথাও আবার ভারী বর্ষণ হতে পারে।আজ বুধবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগানা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুত্-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।নিম্নচাপের কারণেই এই বৃষ্টির সম্ভাবনা।তবে কাল থেকে আবার আবহাওয়া ঠিক থাকবে।*