breaking news New

*প্রয়াত হলেন বিশিষ্ট কার্টুনিস্ট অমল চক্রবর্তী*

*কার্টুন জগতে এক বিরাট শুন্যতা সৃষ্টি করে চলে গেলেন বিখ্যাত কার্টুনিস্ট অমল চক্রবর্তী।বাংলার পাঠকেরা খবরের কাগজের প্রথম পাতায় যে পকেট কার্টুন দেখতে অভ্যস্ত, তার অন্যতম কারিগর ছিলেন তিনি। মূলত রাজনৈতিক কার্টুন আঁকতেন তিনি। তাঁর আঁকা কার্টুনে সামাজিক বার্তাও থাকত।দীর্ঘদিন ধরে সেই পকেট কার্টুন আঁকার কাজটাই করে এসেছেন অমল চক্রবর্তী। গ্রামবাংলাকে এই ধরনের কার্টুনের সঙ্গে পরিচিত করিয়েছিলেন তিনিই।শরীর ভাল ছিল না বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি তিনি ভর্তি হন আর জি কর হাসপাতালে। বুধবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তাঁর কাজের যে ব্যপ্তি ছিল, তাতে বাংলার পাঠক কুল তাঁকে মনে রাখবে দীর্ঘদিন।বার্ধক্যজনিত সমস্যায় তিনি দীর্ঘদিন ভুগছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তিও কমেছিল। কিন্তু, কার্টুনের থেকে নিজেকে দূরে রাখতে পারেননি।*

Leave a Comment